Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে

file (2)

স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন শুরু করেছেন শিক্ষকরা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে বৃহস্পতিবার পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করবেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তবে পরীক্ষা আন্দোলনের আওতামুক্ত থাকবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.