Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান আর নেই , জানাযায় হাজারো মানুষের ঢল

OLYMPUS DIGITAL CAMERA

পারভেজ সুমন, রাঙামাটি: জেলা আ.লীগের জৈষ্ঠ্য সহ-সভাপতি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য, পৌরসভার সাবেক চেয়ারম্যান, চেম্বার অব কর্মার্সের দীর্ঘদিনের সভাপতি, কমিউনিটি পুলিশিংএর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান গত বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে রেখে গেছেন।
তার নামাজে জানাযা গত কাল শুক্রবার সকাল ১১টায় শহরের তবলছড়ি কোতয়ালী থানার মাঠে সম্পন্ন হয়েছে।
বীর এ মুক্তিযোদ্ধার প্রতি সম্মান রেখে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রধান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শহিদুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট রনাল্ড পিন্টু, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. কামাল হোসেনসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা।
জানাযার আগে সকাল ১০ টায় আ.লীগের দলীয় কার্যালয়ে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। তার মরদেহ শেষ বার দেখার জন্য এসময় হাজার-হাজার নেতা-কর্মী উপস্থিত হয়। পরে এ মরদেহ নিজ বাস ভবন মাহবুব সেন্টারে নিয়ে যাওয়া হয়। জানাযা শেষে থাকে তবলছড়িস্থ আব্দুল ফকির (রহঃ) মাজার প্রাঙ্গনে দাফন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.