Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বৃন্দাবনে মার্কিন নারীকে সাধুর ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে বিদেশিনী ধর্ষণের কলঙ্কে যুক্ত হলো আরও একটু কালি। এবার ধর্ষণের ঘটনা ঘটলো ধর্মীয় নগরী বৃন্দাবনে। এক ভণ্ড সাধুর খপ্পড়ে পড়ে সতীত্ব হারালেন বছর ৪০ এর এক মার্কিন নারী। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ওই নারী সুদূর মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়া থেকে গত ২৭ ফেব্র“য়ারি বৃন্দাবনে এসে পৌঁছান। বৃন্দাবনের ধর্মীয় সংস্কৃতিতে আকৃষ্ট হয়েই ওই নারীর বৃন্দাবন দর্শন। কিন্তু এখানে এসেই তিনি পড়েন ওই ভণ্ড সাধুর খপ্পড়ে। বৃন্দাবনে আসার পর থেকেই খবর মিলছিলো না ওই নারীর। খবর দেয়া হয় পুলিশে। পরে ৩ মার্চ বৃন্দাবনের কোতওয়ালি এলাকায় অর্ধনগ্ন এবং অচৈতন্য অবস্থায় খুঁজে পাওয়া যায় ওই নারীকে। হাসপাতালের শারীরিক পরীক্ষায় প্রমাণ মিলেছে, তাকে ধর্ষণ করা হয়েছে। জ্ঞান ফিরলে বিদেশিনীও জানান তাকে ধর্ষণ করেছে ওই সাধু। এদিকে বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বৃন্দাবন ও সংলগ্ন এলাকার পর্যটন ব্যবসায়ীরা। আগ্রা ট্যুরিস্ট ওয়েলফেয়ার চেম্বার এর সচিব বিশাল শর্মা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন মার্কিন পর্যটক তিন দিন ধরে নিখোঁজ অথচ পুলিশ তার খোঁজ পেলো না। বিষয়টিতে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.