Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা

নিজস্ব প্রতিনিধি:  নাইকো দুর্নীতি মামলা বাতিল করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আবেদনের ওপর হাইকোর্টের জারি করা রুলের রায় বৃহস্পতিবার ঘোষণা করা হবে। বুধবার বিচারপতি মোহম্মদ নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ এই দিন ধার্য করেন।
 এর আগে মামলাটি কেন বাতিল ঘোষণা করা হবে না -এ সংক্রান্ত রুলের শুনানি শেষে গত ২৮ মে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখে হাইকোর্ট। আজ সংশ্লিষ্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য আগামীকাল দিন ধার্য করেছে বলে জানিয়েছে খালেদা জিয়ার আইনজীবীরা।
 ২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।২০০৮ সালের ৫ মে এই মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।

পরে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৫ জুলাই মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি হাইকোর্ট রুল জারি করেন। শুনানি শেষে  আগামীকাল রুলের রায় ঘোষণা করা হবে।

Leave A Reply

Your email address will not be published.