Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বৃহস্পতিবার থেকে পাওয়া যাবে নতুন নোট

tk

অনলাইন ডেস্ক: ঈদুল আযহা উপলক্ষে বৃহস্পতিবার থেকে নতুন টাকার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের মতিঝিলিসহ বিভিন্ন শাখা অফিসের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখা থেকে নোট বদলে নিতে পারবেন সাধারণ মানুষ। এবারের ঈদুল আযহা উপলক্ষে বাজারে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, ৮টি শাখার মাধ্যমে ১০, ২০ ও ৫০ টাকার একটি করে প্যাকেট নিতে পারবেন একজন গ্রাহক। এই শাখাগুলো হল- ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড শাখা, সিটি ব্যাংকের মিরপুর শাখা ও শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ চৌধুরী পাড়া শাখা।
অন্য ৬টি শাখার মাধ্যমে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট বিনিময় করা যাবে। এই শাখাগুলো হল- মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, সোনালী ব্যাংকের রমনা শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা ও রূপালী ব্যাংকের মহাখালী শাখা। তবে ১,২,৫ টাকার কয়েন নেওয়া যাবে চাহিদা মাফিক।
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নিচে মতিঝিল অফিস থেকে ফিঙ্গার প্রিন্ট নিয়ে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া সারাদেশে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস ও বিভাগীয় শহরের একটি বাণিজ্যিক ব্যাংকের শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে।
গত বছরের ঈদুল আযহায় সর্বমোট ১৯ হাজার কোটি টাকা বিতরণ করা হয়। এ বছর ২৩ হাজার কোটি টাকা বিতরণের লক্ষ্য ধরা হয়েছে। তবে বাণিজ্যিক ব্যাংকের শাখা ২০টি থেকে কমিয়ে ১৪টিতে নামিয়ে আনা হয়েছে। এছাড়া এবার ২ ও ৫ টাকার নোটও বিনিময় করা হচ্ছে না।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, আগমী বৃহস্পতিবার থেকে নতুন টাকার নোট বিনিময় শুরু হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পর্যাপ্ত মজুদ আছে।
এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আসল ব্যাংক নোটের বৈশিষ্ট্য চেনা এবং জাল নোটের সতর্কতার বিষয়ে ব্যাংকের টিভি মনিটরে ভিডিও চিত্র প্রচার করতে সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট।
সম্প্রতি প্রকাশ করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকের যেসব শাখায় গ্রাহকের বিনোদনের জন্য টিভি মনিটর আছে, সেখানে ঈদ পর্যন্ত আসল ব্যাংক নোটের প্রচারণা চালানোর জন্য বলা হলো। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং জেলা প্রশাসন থেকে অনুমোদিত কোরবানির পশুর হাটে নোট যাচাই সংক্রান্ত সেবা দেওয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে দায়িত্ব দেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.