Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বেকহ্যাম এর সাথে প্যারিসে রিয়া সেন!

riya-sen-images-7

বিনোদন ডেস্ক:

বেকহ্যাম আর রিয়া সেন একসঙ্গে প্যারিসে! বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই খেলোয়াড়ের সঙ্গে এই বঙ্গতনয়ার একসঙ্গে থাকার সমীকরণ মেলাতে পারছেন না অনেকেই। বলিউড আর বেকহ্যামকে দু’য়ে দু’য়ে চার করে মেলাতে পারছেন না কেউই। আসলে সম্প্রতি এক ফটো শেয়ারিং সাইটে নিজের ছবি পোস্ট করেছেন রিয়া। তার সঙ্গী পুরুষটি অনেকটাই বেকহ্যামের মতো দেখতে। এক ঝলক দেখে অনেকেই বুঝতে পারেননি ইনি বেকহ্যাম, না বেকহ্যাম নন। প্যারিসে নায়িকার পাশে থাকা ট্যাটু হাতের পুরুষটি অবিকল বেকহ্যামের মতোই দেখতে। তাই সাইটে রিয়ার এক অনুরাগিণী বলেও ফেলেন, ইনি বেকহ্যামের মতোই দেখতে। রিয়ার ফলোয়ারের কথা ভুল না। রিয়ার সঙ্গী পুরষ দেখতে তো বটেই, এমনকী ট্যাটুতে স্টাইলেও অনেকটা বেকহ্যামকে অনুসরণ করেই বলে মনে হচ্ছে। তবে প্রাথমিক ভুল কাটার পর বলিউডের জল্পনা রিয়ার এই সঙ্গী পুরুষটি কে। নাহ, অভিনেত্রী-এমপি মুনমুন সেন কন্যা অবশ্য তা জানাতে টুঁ শব্দটিও করেননি।

Leave A Reply

Your email address will not be published.