Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বেকার হচ্ছে নবাবগঞ্জের ৫শ মৎসজীবি পরিবার;নদীতে বেড়া দিয়ে মাছ চাষ

এম রুহুল আমিন প্রধান,নবাবগঞ্জ: দিনাজপুরের নবাবগঞ্জে করতোয়া নদীতে বেড়া দিয়ে মাছ শিকার করে জমজমাট দখল বানিজ্যে মেতে উঠেছে এলাকার একটি প্রভাবশালী চক্র। এর কারণে উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের ৫শ মৎস জীবি পরিবারের সদস্যরা নদীতে মাছ আহোরন করতে না পারায় বেকার হয়ে পড়েছে। মৎস চাষীরা অভিযোগ করে জানান তাদের বাপ দাদারা বাড়ী সংলগ্ন বয়ে যাওয়া করতোয়া নদীতে দেশি প্রজাতির বিভিন্ন মাছ শিকার করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে। এদিকে একই গ্রামের প্রভাবশালী সৌরভ মিয়া ওই এলাকার বুড়ির দহ গভীর জলাশয় নদীর দুই পার্শ্বে বেড়া দিয়ে নদীর পানিতে বিষ জাতীয় গ্যাস বড়ি প্রয়োগ করে দেশীয় প্রজাতীর মাছ নিধন করেছে। দখলকারীপ্রভাবশালী হওয়ায় তা এহেন অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে কেউ সাহস পায়না। নদীর ওই জলাশয়টি তিনি দখলে নিয়ে মাছ চাষ করে ব্যবসা করছে। নদীর বিশাক্ত পানি প্রবাহিত হওয়ার কারণে ওই নদীতে মাছ শিকার করতে পারছে না মৎসজীবিরা। ভুক্তভোগীদের পক্ষে সনাতন, সবুজ, সুজন, নিরঞ্জন, আনন্দ, সুবাস তারা জানান এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দখল হওয়া নদী উদ্ধার করতে অভিযোগ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.