বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রবিবার থেকে ১ম বর্ষের ক্লাস শুরু
বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ক্লাস রবিবার থেকে শুরু হবে। নবীন শিক্ষার্থীদের বরণ করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি পালন শুরু হবে। পরে বিশ্ববিদ্যালয় পরিচিতি ও শিক্ষামূলক আলোচনা এবং নবীনদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী সভাপতিত্ব করবেন। এতে দেশবরেণ্য ব্যক্তিত্ব কথা সাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বিশিষ্ট অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহীম খালেদ ও কবি রুবী রহমান উপস্থিত থাকবেন। বিকাল চারটায় মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।