Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বেনাপোলে ভারতীয় মদসহ আটক ১

vodka_32429

কামাল হোসেন, বেনাপোল: যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্ত এলাকা থেকে বুধবার বেলা ১২টার দিকে ৪০ বোতল ভারতীয় মদসহ হাফিজুর রহমান (৩৮) নামের এক মাদক চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।আটক হাফিজুর রহমান ৭ নং ঘিবা গ্রামের ইবাদ আলীর ছেলে।

ঘিবা ২৬ বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার তৌহিদুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক চোরাচালানী হাফিজুরকে আটক করা হয়।পরে তার কাছে থাকা ব্যাগ থেকে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। মদসহ হাফিজুরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.