Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বেনাপোল বিপুল পরিমান ভারতীয় কচ্ছপ উদ্ধার

benapole tortise pictureকামাল হোসেন, বেনাপোল  প্রতিনিধি : 
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারত হতে পাচার হয়ে আসা ১৮০টি কচ্ছপ উদ্ধার করেছে বর্ডাব গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।মঙ্গলবার বিকেলে বেনাপোল-পুটখালী সড়ক থেকে কচ্ছপের চালানটি উদ্ধার হয়।

বিজিবি জানায়, গোপনে খবর আসে ভারত হতে সীমান্ত পথে কচ্ছপের একটি চালান বেনাপোল সীমান্ত পথে এপারে প্রবেশ করবে। এসময় বিজিবি সদস্যরা ওই সীমান্তে ওঁৎ পেতে থেকে পাচারকারীদের ধাওয়া করে।এসময় পাচারকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার মধ্য থেকে ১৮০টি বিরল প্রজাতির জীবিত কচ্ছপ উদ্ধার করে বিজিবি। বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী সরকার নিশ্চিত করে বলেন, উদ্ধারকরা কচ্ছপগুলো পরবর্তীতে যশোর বনবিভাগে হস্তান্তর করা হবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.