Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ৫৬

যশোর প্রতিনিধি:
বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট বাদে বাগান পথে ভারত থেকে দেশে ফেরার সময় ৫৬ জন নারী-পুরুষ, শিশুসহ ৩ জন হিজড়াকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার রাত ২টার সময় তাদেরকে আটক করা হয়। আটকদের মধ্যে ২৮ জন পুরুষ, ১৬ জন নারী, ৯ জন শিশু ও ৩ জন হিজড়া রয়েছেন। আটককৃতদের বাড়ি যশোর, খুলনা, নড়াইল, কুষ্টিয়া পিরোজপুর, ঢাকা ও য়রিদপুর জেলার বিভিন্ন গ্রামে।
২৬ বিজিবি লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গভীর রাতে আটক নারী-পুরুষরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে এপারে প্রবেশ করে। এসময় বিজিবি সদস্যরা তাদের আটকের পর অবৈধ পারাপার আইনে অভিযোগ দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে। পরবর্তীতে সেখান থেকে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.