Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বেরোবিতে গণহত্যা দিবস উপলক্ষে “আলোর মিছিল” অনুষ্টিত

ওমর ফারুক,বেরোবি প্রতিনিধি: প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের উদ্যোগে মোমবাতি প্রজ¦লন ও ‘আলোর মিছিল’ অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.একে কে এম নুর-উন-নবী’র নেতৃতে¦ মিছিলটি কৃষ্ণচূড়া রোড থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন,বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক ড.আবু ছালেহ ওয়াদুদুর রহমান,সাধারণ সম্পাদক গোলাম রব্বানী,উপাচার্যেও সহধর্মিণী গুল নাহার নবী,রোক প্রশাসন বিভাগের শিক্ষক সাব্বীর আহমেদ চৌধুরী,আসাদুজ্জামান মন্ডল আসাদ,বাংলা ভিাগের শিক্ষক ড,নাজমুল হক।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী,কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় বিশ^বিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘আজকের এই দিনটি অত্যন্ত ঘৃণিত ও কষ্টদায়ক।কারণ এইদিনে দেশকে মেধাশূণ্য করার লক্ষ্যে তৎকালীন পাক হানাদার বাহিনী নির্দ্বিদ্ধায় এদেশে হত্যাযোজ্ঞ চালায়।’
তিনি মিছিলে আসা সকলকে ধন্যবাদ জানিয়ে সামনের বছর এই দিনকে আরো গভীরভাবে পালন করার আশাবাদ ব্যক্ত করেন।

Leave A Reply

Your email address will not be published.