Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর আরোপে হাইকোর্টের রুল

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর আরোপে হাইকোর্টের রুলবেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফিসের ওপর সাড়ে সাত শতাংশ কর আরোপ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে অর্থসচিব, শিক্ষাসচিব, এনবিআর চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যানকে এই রুলের জাবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি জেএনজেড এর ডিভিশন বেঞ্চ আজ রবিবার এই আদেশ দেয়।

ড্যাফোডিল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার খন্দকার দিদারুস সালাম হাইকোর্টে এই রিট দায়ের করেন। আবেদনে বলা হয়, এনবিআর কর্তৃক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফিসের ওপর এই কর আরোপ বৈষম্যমূলক।

Leave A Reply

Your email address will not be published.