Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বেড়ায় দু’গ্র“পের সংঘর্ষ; আহত ২৫, আটক ৫

বেড়া প্রতিনিধি, পাবনা:
পাবনার বেড়ায় বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই গ্র“পের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের চাকলা গ্রামের নান্নু মিয়া (৪৫) ও একই গ্রামের আব্দুল হালিম (৪৮) দু’জনই বাড়ি নির্মাণের জন্য পাশাপাশি জমি কেনে। জমির সীমানা নির্ধারণ না থাকায় নান্নু মিয়া আব্দুল হালিমের জায়গা দখল করে একটি পাকা বিল্ডিং ঘর নির্মাণ করতে যায়। আব্দুল হালিম তাতে বাধা দিলে দু’জনের মধ্যে তর্কবিতর্ক হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় নান্নু মিয়া তার লোকজন নিয়ে চাকলা বাজার থেকে আব্দুল হালিমকে মারপিট করে। এরই জের ধরে শুক্রবার সকাল ৭টার সময় হালিমের লোকজন এর প্রতিবাদ করতে গেলে দু’গ্র“পের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। উভয়পক্ষ লাঠিসোটা, দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। দু’পক্ষই ইটপাটকেল ছুঁড়ে। এ খবর পেয়ে বেড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ তায়জাল (৩৫), মো. দেলোয়ার হোসেন (২২), শফিকুল ইসলাম (৩৫), মো. গোলজার হোসেন (২৭), আয়নাল হক (২৫) নামের ৫ জনকে আটক করে। এ সংঘর্ষে আহত মিজান (৩০), আনিস (২৪), ইশারত (২২), নূর আমিন (২৮), হামিদুল (২৭), আহম্মদ (৪৫), মোহাম্মদ (৫০), আনোয়ারা (৪২), বিলকিস, সোহাগ, বুলবুলি, সাইদ, পাশান, ইসাহাকসহ উভয়পক্ষের প্রায় ২৫ জন আহত হয়। এ ব্যাপারে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ৫ জনকে আটক করে। এলাকার পরিস্থিতি এখন শান্ত।

Leave A Reply

Your email address will not be published.