Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বৈদ্যুতিক তার জড়ানো অবস্থায় দুই মেয়েসহ বাবার লাশ উদ্ধার

download (20)

রাজধানীর কামরাঙ্গীর চরে বৈদ্যুতিক তার জড়ানো অবস্থা দুই মেয়ে ও বাবার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে রসুলপুরের রনি মার্কেটের পাশে টিনের ছাউনী দেয়া একটি দোতলা বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মো. বাবুল হোসেন (৫০) ও তার দুই মেয়ে জান্নাতি (১২) ও মিম (৯)।

এ বিষয়ে কামরাঙ্গীর চর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসিন আলম বলেছেন, ‘বাবুলের শরীরে বৈদ্যুতিক তার পেঁচানো ছিল। মেয়ে দুটির হাতে তার পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। রাতের কোনো এক সময় বাবুল দুই মেয়েকে নিয়ে গায়ে তার পেঁচিয়ে বৈদ্যুতিক সংযোগ দিয়ে আত্মহত্যা করেন।’ তিনি আরও বলেন, ‘ঘরের প্লাগ পয়েন্টে তারের সংযোগ দেওয়া ছিল। পুলিশ প্লাগ বিছিন্ন করে তারপর লাশগুলো উদ্ধার করে।’
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বৈদ্যুতিক মিস্ত্রী বাবুলের সঙ্গে কিছু দিন আগে তার স্ত্রীর ছাড়াছাড়ি হয়। এরপর থেকেই বাবুল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তিনি আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

Leave A Reply

Your email address will not be published.