Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘বোঝে না সে বোঝে না’

বিনোদন ডেস্ক:
আগামী ৮ মে মুক্তি পেতে যাচ্ছে মনতাজুর রহমান আকবর পরিচালিত, আকাশ ও আঁচল জুটি অভিনীত ছবি ‘বোঝে না সে বোঝে না’। কিন্তু এর আগে ২৭ এপ্রিল ইউটিউবে প্রকাশ করা হয়েছে ছবিটির ট্রেইলর। ছবিটি ত্রিভুজ প্রেমের একটি রোমান্টিক অ্যাকশন গল্প নিয়ে তৈরি হয়েছে। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে নবাগত নায়ক আকাশ খানকে রোমান্টিক অ্যাকশন হিরো হিসেবে দেখা যাবে। বেশ কয়েকমাস আগে ছবির কাজ শেষ হলেও, রাজনীতিক অস্থিরতার কারণে মুক্তি দেওয়া হয়নি এ ছবিটি। ‘বোঝে না সে বোঝে না’ ছবির ট্রেইলর মুক্তির প্রসঙ্গে মনতাজুর রহমান আকবর  বলেন, ‘২৭ এপ্রিল ছবির ট্রেইলরটি ইউটিউবে প্রকাশ করলাম। যাতে দর্শকরা ছবিটি ট্রেইলর দেখে বুঝতে পারে ছবিটি কেমন হয়েছে। ‘দর্শকরা হলে গিয়ে আমার পরিচালনায় যতগুলো ছবি দেখেছে তার চেয়ে একটু ভিন্নতর কিছু দেখবে এ ছবিতে। আঁচলও অনেক ভালো অভিনয় করেছে। সে গল্পটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে।’

Leave A Reply

Your email address will not be published.