Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বোদায় ৪ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:

বোদায় ৪ দিনব্যাপী সানন্দ কিন্ডার গার্টেনের ১৯ তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিয়োগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন। সানন্দ কিন্ডার গার্টেনের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ। স্বাগত বক্তব্য রাখেন সানন্দ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সানন্দ কিন্ডার গার্টেনের ম্যানেজিং কমিটির সদস্য শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।

Leave A Reply

Your email address will not be published.