Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ব্রাজিলে ফুটবল সমর্থকদের  ক্লাবে গুলিতে নিহত ৮

brazil_120008684আন্তর্জাতিক ডেস্ক:

ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোতে ফুটবল সমর্থক গোষ্ঠীর একটি ক্লাবে গুলিতে আট ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে শ্রমজীবীদের আবাসিক এলাকায় গোষ্ঠীটির একটি অস্থায়ী ক্লাবে এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে রোববার রাতে জানিয়েছে বিবিসি। বন্দুকধারীদের হামলার সময় কোরিন্থিয়ান্স ক্লাবের ওই সমর্থকেরা একটি ম্যাচের আগে ব্যানার তৈরি করায় ব্যস্ত ছিলেন। হামলাকারীরা বন্দুক উঁচিয়ে ক্লাবটির সাত সমর্থককে শুয়ে পড়ার আদেশ দেয়। শুয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাদের গুলি করে। অপর এক সমর্থক পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকেও গুলি করে। ‘পাভিলহাও নোভে সমর্থক’ গোষ্ঠীর ক্লাবে সংঘটিত এই হত্যাকাণ্ড মাদক সংক্রান্ত বিষয়ের কারণে হয়েছে বলে মনে করছে পুলিশ। নিহতরা কোরিন্থিয়ান্সের পরবর্তী ম্যাচ দেখার প্রস্তুতি নেয়ার পাশাপাশি বারবিকিউ পার্টি করছিলেন। সাও পাওলো পুলিশ জানিয়েছে, তাদের ধারণা পাভিলহাও নোভে গোষ্ঠীটির সঙ্গে সংঘবদ্ধ অপরাধী দলগুলোর সম্পর্ক ছিল। হত্যাকাণ্ডের ঘটনাটি ফুটবল সংক্রান্ত না হয়ে মাদক সংক্রান্ত হতে পারে বলে প্রাথমিক তদন্তে প্রাপ্ততথ্যে মনে করছেন তারা।

Leave A Reply

Your email address will not be published.