Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের চারদিন পর চালকের লাশ উদ্ধার

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া:
নিখোঁজ হওয়ার চারদিন পর শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম অঞ্জন দেবনাথ (৩৫)। তিনি আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের সুবল দেবনাথের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চারদিন আগে অটোরিক্সা নিয়ে বের হয়ে নিখোঁজ হন অঞ্জন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা এলাকায় বিকেলে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে এক স্বজন এসে অঞ্জনের লাশ সনাক্ত করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। নিহতের শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে।

Leave A Reply

Your email address will not be published.