Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘ব্ল্যাক রোজ’ নিয়ে নাঈম-মেহ্জাবিন

বিনোদন ডেস্ক:01-Nayeem-Mehjabin
মেয়েদের মন নিয়ে খেলা করাই হচ্ছে প্লে-বয় নাঈমের শখ। একের পর এক মেয়েদের হৃদয় ভাঙা ও খেলা করা নাঈম এবার নাতাসা (মেহজাবিন) নামক এক মেয়ের ফাঁদে পা দেয়। অতীত মানুষকে পিছু ছাড়েনা এ কথাটি নাতাসা নাঈমকে নিষ্ঠুরভাবে বুঝিয়ে দেয়। নাঈমের জন্য এই শিক্ষা খুবই প্রয়োজন ছিলো। এ থেকে যদি তার মাঝে আত্ম উপলদ্ধির জন্ম নেয়। ঠিক এমনই গল্প নিয়ে মেহজাবিন চৌধুরী ও নাঈমকে নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ব্ল্যাক রোজ’। নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আশফাকুর অভি। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মুঠোফোনে থাইল্যান্ড থেকে নাঈম বলেন, ‘একটি অসাধারণ গল্পের নাটক ‘ব্ল্যাক রোজ’। আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিলো। কাজটি করে খুব ভালোলেগেছে। মেহ্জাবিন আর আমার মধ্যে কাজের বোঝাপড়া খুবই ভালো। যে কারণে আমরা আমাদের চরিত্র বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছি।’ মেহ্জাবিন চৌধুরী বলেন, ‘ আমার চরিত্র নাতাসা। এই ধরনের চরিত্রে এর আগে কাজ করা হয়ে উঠেনি। আশাকরি নাটকটি দর্শকের অনেক ভালোলাগবে।’ বিশেষ এই নাটকটি আজ শুক্রবার সন্ধ্যা রাত ৭.৪০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হবে।

Leave A Reply

Your email address will not be published.