Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভাঙ্গায় ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

ভাঙ্গা, (ফরিদপুর ) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাজরাহাটি গ্রামে মঙ্গলবার সকালে ডোবার পানি থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে তার বাবা রমজান খরাদী।

জানা যায় হাজরাহাটি গ্রামের রমজান খরাদীর সাত বছরের ছেলে মিশুককে সোমবার সকাল ৯ ঘটিকা থেকে পাওয়া যাচ্ছিল না। সোমবার সারা দিন পরিবারের সবাই মিলে মিশুকে অনেক খোজাখুজি করে। কিন্ত মিশুর কোন সন্ধান তারা পায় নাই। মঙ্গলবার সকালে মিশুর চাচা জোবায়ের বাড়ির পূর্ব পাশে ডোবার নিকট গেলে দেখতে পায় ডোবার পানিতে একটি শিশুর লাশ ভাসছে। এ সময় জোবায়ের চিৎকার দিলে রমজান এসে পানি থেকে লাশ উঠালে দেখতে পায় এটি তার ছেলে মিশুর মৃত্যু দেহ। এ সময় তাদের চিৎকারে অনেক লোক জমায়েত হয়। বেলা ১১ টায় মৃত্যু মিশুকে দাফন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.