ভাঙ্গায় দু’গ্র“পের সংঘর্ষে আহত ২৫
ভাঙ্গা সংবাদদাতা, ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামে শনিবার দুপুরে দুই গ্র“পের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এক দলের মামলা হয়েছে। জমি থেকে টমেটো খাওয়া নিয়ে এ ঘটনার সূত্রপাত হয়।
এলাকাবাসী জানায়, দেলোয়ার মেম্বার গ্র“পের মুকুল ফকির (২৮) ঘটনার দিন সকালে, আওলাদ মুন্সী গ্র“পের নজরুল মুন্সির টমেটো ক্ষেত থেকে টমেটো ছিড়ে খেলে মুকুলকে নজরুল ও আইয়ুব আলী মারধর করে। তার জের ধরে উভয় গ্র“পের লোকজনেরা সংঘবদ্ধ হয়ে দুপুরে ঢাল, সড়কি, রামদা, টেটা, ইট-পাটকেল প্রভৃতি দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ব্যাপক ধাওয়া, পাল্টা ধাওয়াসহ কয়েক দফা সংঘর্ষ চলে। ফলে এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন নারী-পুরুষ আহত হয়েছে ও তিনটি বাড়ি ভাংচুরসহ লুট-পাট করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন-শাহাদাৎ, আওলাদ মুন্সি, ইয়াদালী শেখ, মুকুল, চন্দ্রবান বেগম, কহিনুর, নজরুল, আইয়ুব আলী, দেলোয়ার মেম্বার, সাকিব হোসেন, মনির, জাকারিয়া, স¤্রাট, শিপন, নওশের, ও শাহীন প্রমুখ।
এ ঘটনায় অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এক গ্র“পের মামলা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।