Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভাঙ্গায় সিনিয়র সহকারী জজ আদালতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

DSC02923(1)মোঃ খালেদুর রহমান , ফরিদপুর ঃ ফরিদপুরের ভাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোমবার সকালে সিনিয়র সহকারি জজ আদালতে শ্রদ্ধাঞ্জলি ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র সহকারি জজ মোঃ শাহিনুর রহমানের সভাপতিত্বে আদালত ভবনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা আইন জীবী সমিতির সভাপতি এ্যাড,জহুরুল হক(হিরু)মিয়া । বিশেষ অতিথি ভাঙ্গা আইন জীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড.এ,কে. মসুদ, । অরো বক্তব্য রাখেন এ্যাড,দেলোয়ার হোসেন চৌধুরী (সাকু) ,অনিল কুমার চন্দ,একরাম আলী সিকদার,আব্দুল মান্নান মিঞা,আব্দুর রব,রুহুল আমিন,ও এ্যাড,হাবিবুর রহমান হাবিব, এ্যাড. জহুরুল হক মিঠুন । অনুষ্ঠানটি সঞ্চালক হিসাবে ছিলেন ই্দ্রজিৎ পাল নিত্য প্যারা লিগ্যাল ভাঙ্গা ফরিদপুর।

 

Leave A Reply

Your email address will not be published.