Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩।

16015205961_3e919cecf4_bসংবাদদাতা,ভাঙ্গা,ফরিদপুর , ২০ সেপ্টেম্বর ঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায় রবিবার সকালে মালিগ্রাম বাজার থেকে আনুমানিক ২০০গজ পুর্বদিকে ঢাক-ভাঙ্গা মহাসড়কে ভাঙ্গা গামী একটি ভ্যানকে পিছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ভ্যানের তিন যাত্রী রাস্তার উপর ছিটকে পড়ে। এ সময় তারা মারাতা¦ক ভাবে আহত হয়। ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন অহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করলে এখানে আকলিমা (৩০) মৃত্যু বরন করে। নিহত আকলিমা ভাঙ্গা থানার দিঘলকান্দা গ্রামের আক্কাস শেখের স্ত্রী। হাসপাতালে ভর্তি অন্য দুজন একই গ্রামের মোঃ মহিউদ্দিন (২৩) , এবং মোঃ আমির হোসেন (২১)। এ ছাড়াও রবিবার বেলা ১.৩০ টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের মুনসুরাবাদ বাস স্টান্ডের নিকট ঢাকা গামী মাইক্রোবাস (ঢাকামেট্র- ট-০২২৩৭৭ ) নগরকান্দা উপজেলার সাধীপুর গ্রামের জালাল মাতুব্বরের ছেলে আজিজুল (১০)কে পিছন থেকে ধাক্কা দিলে শিশুটি মারাত্বক ভাবে আহত হয়। আহত অজিজুলকে প্রথমে ভাঙ্গা হাসপাতালে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে থানার ওসি মোঃ হোসেন সরকার বলেন মাইক্রোবাসটি আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে।

Leave A Reply

Your email address will not be published.