Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভাতা বাড়ছে খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের

1477299218খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাসিক ভাতা বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা-২০১৬-এর খসড়া এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাসিক ভাতা বাড়ানোর অনুমোদনের কথা সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

শফিউল আলম জানান, বীরশ্রেষ্ঠদের জন্য ভাতা বর্তমান ১২ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা করা হয়েছে। শহীদ পরিবারের মাসিক ভাতা ১৫ থেকে ৩০ হাজার টাকা করা হয়েছে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবারের ক্ষেত্রে ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা করা হয়েছে। বীরশ্রেষ্ঠ শহীদ পরিবার ২৮ হাজার টাকা পেতেন। এখন সেটাকে ৩৫ হাজার টাকা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.