Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারতীয় সব টিভি চ্যানেল নিষিদ্ধ করলো পাকিস্তান

%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf-%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2বিনোদন ডেস্ক: উরিতে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে তীক্ততা ক্রমশ বাড়ছে। দুই দেশই নিজেদের মতো করে পদক্ষেপ নিচ্ছে। সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম ANI-এর পক্ষ থেকে পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, বলিউডের সিনেমার পর সমস্ত ভারতীয় চ্যানেলগুলিকে নিষিদ্ধ করে দিয়েছে পাকিস্তান।
জানা যায়, পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি সিদ্ধান্ত নিয়েছে যে, পাকিস্তানে সমস্ত ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়ার। এমনকি পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি একটি সাংবাদিক বৈঠকে এও ঘোষণা করে দিয়েছে যে, ১৫ অক্টোবরের পর যদি কোনও টিভি চ্যানেল বা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তাদের এই নিয়ম অমান্য করে, তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
ভারতীয় চ্যানেলগুলিকে নিষিদ্ধ করে দেওযার সিদ্ধান্ত রোববার নেয় পাকিস্তান। তার আগের দিনই পাকিস্তানের এক সিনেমা হলের মালিক ভারতীয় ছবি দেখানো বন্ধ এবং নিষিদ্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। তার মতে, যতদিন না দুই দেশের মধ্যে সম্পর্ক আবার স্বাভাবিক হচ্ছে, ততদিন পাকিস্তানে কোনও ভারতীয় সিনেমা দেখানো হবে না।

Leave A Reply

Your email address will not be published.