Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারতের কেরালায় মন্দিরে আগুন, নিহত ৮৩

55বিডিপি ডেস্ক: ভারতের কেরালা অঙ্গরাজ্যের প্রাভুরের পুটিঙ্গাল মন্দিরে আগুন লেগে কমপক্ষে ৮৩ জন মারা গেছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো দুই শতাধিক।
স্থানীয় সময় ভোররাত সাড়ে তিনটার দিকে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণের পর এই অগ্নিকাণ্ড শুরু হয়। স্থানীয় গণমাধ্যম বলছে হিন্দুদের নববর্ষ উৎসব উপলক্ষে এই আতশবাজি জড়ো করা হয়েছিল। অগ্নিকাণ্ডে মন্দির কমপ্লেক্সের একটি ভবন ধ্বসে পড়ার ফলেই বেশীরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আরো দুই শতাধিক মানুষ আহত হয়েছে। বিস্ফোরণের ফলে এক কিলোমিটার দূরবর্তী ভবনগুলোও কেঁপে কেঁপে উঠেছে। কেরালার স্বরাষ্ট্র মন্ত্রী রমেশ চেন্নিথালা বলেছেন, এই মন্দিরে প্রতি বছরই বার্ষিক আতশবাজি উৎসব হয়। আমরা আটকে পড়া মানুষজনকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। পুলিশ ঘটনাস্থলে আছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।বিবিসি।

Leave A Reply

Your email address will not be published.