Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভারতে বন্যায় ১০০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বন্যায় ভারতে গত এক সপ্তাহে কমপক্ষে ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আশ্রয়কেন্দ্রে রয়েছে ১০ লক্ষাধিক মানুষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বন্যায় পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ৪৮ জন মারা গেছে। গৃহহারা রয়েছে ২ লক্ষাধিক। পশ্চিমবঙ্গের ১০ হাজার গ্রামের ৪০ লাখ মানুষ বন্যায় আক্রান্ত। শুধু পশ্চিমবঙ্গেই নয় গুজরাট, রাজস্থান ও ওডিশাতে বন্যা ব্যাপক আকার ধারণ করেছে। গত শনিবার প্রচুর বৃষ্টিপাতের ফলে মাটি ধসে মণিপুর রাজ্যে একই গ্রামের ২০ জনের মৃত্যু হয়েছে।  তথ্যসূত্র : বিবিসি

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.