Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভারতের উত্তর প্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

indiaবিডিপি ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের বাহরাইচ অঞ্চলে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি নেপাল থেকে দিল্লি আসার পথে বাহরাইচে একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থল পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করান।

Leave A Reply

Your email address will not be published.