Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভুরুঙ্গামারীতে ট্রাকচাপায় ইউপি সদস্য নিহত

1474258097

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ট্রাকচাপায় এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সোমবার ভোরে জয়মনিরহাট নামক স্থানে ভুরুঙ্গামারী-কুড়িগ্রামগামী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুরুজ্জামান সুজা (৪৫) জয়মনিরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য।

এলাকাবাসী জানিয়েছে, সুরুজ্জামান একটি সালিশ শেষে সোমবার ভোরে মোটরসাইকেল যোগে জয়মনির হাটে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

Leave A Reply

Your email address will not be published.