Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মনোহরদীতে অবরোধের পক্ষে-বিপক্ষে মিছিল

মনোহরদী প্রতিনিধি:
গত কাল সকাল দশটার সময় ২০ দলীয় জোটের পূর্বঘোষিত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন গরুর বাজার মাঠে সমাবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত লে. কর্নেল জয়নাল আবেদীন, মনোহরদী থানা বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা. আ. খালেকসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় তারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। এক পর্যায়ে সমাবেশ শেষে অবরোধের পক্ষে মিছিল বের করলে সরকার দলীয় সমর্থকরাও অবরোধের বিপক্ষে মিছিল বের করে ফলে উভয়পক্ষের মধ্যে দেখা দেয় উত্তেজনা। এসময় পুলিশ অবরোধকারীদের বিপরীত দিকে ঘুরিয়ে দেয়। পরে অবরোধকারীরা হাররদিয়া তিতাস গ্যাস ফিল্ডের কাছে গিয়ে অবরোধ মিছিল শেষ করে। এসময় তারা একটি মাইক্রোবাস ভাঙচুর করে।

Leave A Reply

Your email address will not be published.