Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মন্দির ও ভাড়ি ভাঙচুরের ঘটনায় নাসিরনগর থানার ওসি প্রত্যাহার

nnnবিডিপত্র ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় মন্দির ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনায় প্রশাসনের গাফিলতির অভিযোগে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদেরকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার দুপুরে এ আদেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।

রবিবার দুপুরে ইসলাম অবমাননার অভিযোগ তুলে নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দু ধর্মালম্বীদের শতাধিক ঘরবাড়িতে হামলার ঘটনা ঘটে। পরে এই ঘটনায় ব্যর্থতার অভিযোগ ওসি আবদুল কাদের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জেম আহম্মেদের অপসারণ দাবি করে জেলা আওয়ামী লীগ।

ঘটনার পরদিন সোমবার সকালে দুটি মামলা হয়। মামলা দু’টিতে অজ্ঞাতনামা ১০০০ থেকে ১২০০ জনকে আসামি করা হয়। ঘটনা তদন্তে জেলা পুলিশ, পুলিশ সদর দফতর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটির কমিটি গঠন করা হয়।বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.