Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মহম্মদপুরে অগ্নিকাণ্ডে ৩টি ঘর ভস্মীভূত

মাগুরা প্রতিনিধি:
মাগুরা মহম্মদপুর সদরে স্থানীয় হাজী বাড়িতে গত শুক্রবার রাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৩টি ঘর ভস্মীভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্ষতিগ্রস্ত বাড়ির রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে হুকুম আলী ও তার ভাই জিয়ার চারটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এছাড়াও দুটি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হুকুম আলী জানায়, তার বাড়িতে থাকা পাট, কৃষি সরঞ্জাম, ছেলে-মেয়েদের বইপত্র, আসবাপত্র, বাইসাইকেল ও অন্যান্য মালামালসহ প্রায় তিন লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হুকুম আলী সবজি বিক্রি করে তার সংসারের খরচ মিটানোসহ ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চালান। এ অগ্নিকাণ্ডে তার অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে বলে জানান তিনি। এদিকে তার স্ত্রী এ দুর্ঘটনার পর থেকেই অজ্ঞান অবস্থায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন। স্থানীয় একাধিক সূত্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.