Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মাইলফলকে মাশরাফি

s-1স্পোর্টস করেসপন্ডেন্ট:

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই ৩০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করেছিল বাংলাদেশ। অথচ, এই বিশ্বকাপেই ৪০০ কিংবা তার অধিক ম্যাচ খেলা ক্রিকেটার ছিলেন একাধিক। কাছাকাছি ছিলেন আরও দু’তিনজন। সে তুলনায়, বাংলাদেশের কোন ক্রিকেটারের ১০০ কিংবা দেড়শ’ ম্যাচ অনেক বড় কিছুই। বাংলাদেশের হয়ে শততম ওয়ানডে ম্যাচের মাইলফলক অনেকেই পেরিয়েছেন। দেড়শ’তম ম্যাচের মাইলফলক ছুঁয়েছে মাত্র দু’জন ক্রিকেটার। একজন মোহাম্মদ আশরাফুল (১৭৫) এবং অন্যজন আবদুর রাজ্জাক (১৫৩)। এবার এ দু’জনের সঙ্গে নাম লেখালেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। পাকিস্তানের বিপক্ষে টস করতে নামার সাথে সাথেই ১৫০তম ওয়ানডে খেলার গৌরব অর্জন করলেন বাংলাদেশ অধিনায়ক। তবে ১৫০ ওয়ানডের মধ্যে মাশরাফি ১৪৮টি ওয়ানডে খেলেছেন দেশের হয়ে। আর অন্য দুটি খেলেছেন ২০০৭ সালে এশিয়া একাদশের হয়ে। ১৫০ ম্যাচের মাইলফলকটি মাশরাফি স্মরনীয় করে রাখলেন পাকিস্তানি অলরাউন্ডার হারিস সোহেলের উইকেট নিয়ে। ৩৯তম ওভারের শেষ বলে মাশরাফিকেই রিটার্ন ক্যাচ দিয়ে ফিরে যান ৪০ রান করা হারিস। ২০০১ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ঘটে মাশরাফিরা। এরপর খেলে ফেলেছেন ১৫০টি ম্যাচ। এর আগে ১৪৯ ম্যাচে ওয়ানডে খেলে ১৯০টি উইকেট নিয়েছেন মাশরাফি। সেরা বোলিং ২৬ রানে ৬ উইকেট। গড় ৩০.৭১ করে। ইকনোমি রেট ৪.৭ করে। ব্যাট হাতে নড়াইল এক্সপ্রেস রান নিয়েছেন ১৩৭৪টি। সর্বোচ্চ অপরাজিত ৫১। মাশরাফির পেছনে ১৫০তম ম্যাচের মাইলফলকে পৌঁছার দৌঁড়ে রয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল। আজকের ম্যাচসহ সাকিব খেলছেন ১৪৯তম ম্যাচ। মুশফিক ১৪৮তম এবং তামিম খেলছেন ১৪৩তম ম্যাচ।

Leave A Reply

Your email address will not be published.