Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মাদারীপুরে সোনালী ব্যাংকের আর্থিক সহায়তা প্রদান

madaripur-news-1মাদারীপুর প্রতিনিধি ॥

দেশজুরে জঙ্গী-সন্ত্রাসীদের হরতাল, অবরোধ, ককটেল ও পেট্রোল বোমার আঘাতে বহু নিরীহ মানুষকে প্রাণ হারাতে হয়েছে এবং সারাদেশে অনেক মানুষ পঙ্গু হয়েছে। তাদের আর্থিক সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর সোনালী ব্যাংক লিমিডেট প্রিন্সিপাল অফিসের সহযোগিতায় পেট্রোল বোমার আঘাতে নিহত দুই পরিবারের প্রত্যেককে ৫৫ হাজার টাকা ও এক পঙ্গু পরিবারকে ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সোনালী ব্যাংক লিমিটেড সিএসআর স্কীমের আওতায় মোট ১ লাখ ৪৫ হাজার টাকার চেক প্রদান করেন মাদারীপুর সোনালী ব্যাংক লি. প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এস.এম. গোলাম মোস্তফা।
পেট্রোল বোমার আঘাতে নিহত শরীয়তপুর জেলার গোসাইরহাটের আব্দুর রহমান ওরফে ওয়াসিমের স্ত্রী কহিনুর বেগমকে ৫৫ হাজার টাকা এবং শরীয়তপুর জেলার জাজিরার সেকান্দারের স্ত্রী রুমা বেগমের হাতে ৫৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
বিরোধী দলের জালাও পোড়াও আন্দোলনের মুখে আহত মাদারীপুরের কালকিনি উপজেলার রাজু আহমেদকে ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
আর্থিক সহায়তা অনুষ্ঠানের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের এসপিও আনোয়ার হোসেন খান, প্রিন্সিপাল অফিসার তপন কুমার সরকার, জুনিয়র অফিসার মো. গোলাম মাওলা প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.