Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মানিকগঞ্জে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা

মানিকগঞ্জ প্রতিনিধি:
‘নিরাপদ অভিবাসন গ্রাম বাংলার উন্নয়ন’-এই শ্লোগানকে প্রতিপাদ্য করে মানিকগঞ্জে বিদেশ ফেরত কর্মজীবীদের একত্রীকরণ ও সামাজিক কাজে অংশগ্রহণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের জেলা প্রতিনিধি আবু জাফরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র রমজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসলাম হোসেন, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান লক্ষ্মী চ্যাটার্জী, প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার মোর্শেদা খাতুন, পাসপোর্ট আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শাহজাহান কবীর, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস প্রমুখ।
কর্মশালায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তারা, কারিগরি প্রশিক্ষণ নিয়ে ও ভাষা শিখে কর্মজীবীদের বিদেশ যেতে আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.