Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মানিকগঞ্জে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ আটক ৩৪

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মানিকগঞ্জ:
বিএনপির ডাকা ৭২ ঘণ্টা হরতাল ও অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির আশঙ্কায় মানিকগঞ্জের তিন উপজেলা থেকে বিএনপি-জামায়াতের ৫ কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাত থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটক বিএনপি-জামায়াত কর্মীরা হলেন-মানিকগঞ্জ সদর উপজেলার ফারুক হোসেন (৩০), মোহাম্মদ আলী (৩২), সিংগাইর থানার আছাব আলী (৪৬), ঘিওর থানার রিপন মিয়া (২২), ছবেদ আলী (২৬)। গতকাল মঙ্গলবার সকালে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে সাংবাদিকদের কাছে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এ জেলায় ধ্বংসাত্মক ও সহিংসতা নিবারণ অভিযানে সংশ্লিষ্ট থানা পুলিশ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের আটক করে। আর গ্রেপ্তারি পরোয়ানা ও মামলা সংক্রান্তে আরো ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি-জামায়াত নেতাকর্মী ও বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.