Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মারা গেল রাশিয়ান টেনিস সুন্দরী

স্পোর্টস ডেস্ক:s-4
তার খেলার স্টাইল, আর ফ্যাশন দেখে অনেকেই তাকে নাম দিয়েছিলেন ‘নতুন আনা কুর্নিকোভা’। দেশের সংবাদমাধ্যমও তাকে নতুন কুর্নিকোভা হিসেবে দেখতেন। কিন্তু সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। ট্রেনিং সেশনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন রাশিয়ার প্রতিশ্র“তিবান মহিলা টেনিস খেলোয়াড় ভিওলেতা দেজতিরেভা। মাত্র ২৩ বছর বয়সেই মারা গেলেন ভিওলেতা। দেশের বেশ কয়েকটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর ভিওলেতা খবরে আসেন তুর্কিতে আইটিএফ-তুরিনিয়ারের কোয়ার্টার ফাইনালে উঠে। তখনই রাশিয়ার বেশ কয়কেটি সংবাদমাধ্যমে লেখা হয়, ‘তৈরি হয়ে নিন নতুন কুর্নিকোভা জন্ম নিয়েছেন’। ভিওলেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টেনিস বিশ্বে। অস্ট্রেলিয়ান ওপেনের মাঝে এই খবরে বেশ কয়েকজন টেনিস তারকা শোকপ্রকাশ করেছেন। তবে ভিওলেতা মাঠে মারা গিয়েছেন নাকি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.