Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মার্কিন হামলায় লিবিয়ায় ৮০ আইএস সদস্য নিহত

লিবিয়ার সির্তের মরু এলাকায় ইসলামিক স্টেটের দুইটি সামরিক স্থাপনা লক্ষ্য করে মার্কিন বিমান হামলায় ৮০জন আইএস যোদ্ধা নিহত হয়েছে। বুধবার মার্কিন বিমান বাহিনী ওই হামলা চালায় বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার।

লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সাথে মিলে যৌথভাবে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছেন মি. কার্টার।

হামলায় বি-২ বোমারু বিমান ব্যবহার করা হয় বলে জানা গেছে।

নিহত জঙ্গিদের কেউ কেউ ইউরোপে হামলার জন্যে প্রস্তুতি নিচ্ছিলো বলে ধারণা করা হচ্ছে।

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর তার নিজ শহর এই সির্তে বিভিন্ন বিদ্রোহী গ্রুপের দখলে চলে যায়।

এদিকে, সিরিয়ার প্রাচীন নগরী পালমিরায় আইএসের হামলায় ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সূত্র: বিবিসি

Leave A Reply

Your email address will not be published.