Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মালিতে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি সেনা নিহত

 mali-jpg-21470আন্তর্জাতিক ডেস্ক:   মালিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন জাতিসংঘের এক বাংলাদেশি শান্তিরক্ষী। এছাড়াও, গুরুতর আহত হয়েছেন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর আরও এক বাংলাদেশি সদস্য। মঙ্গলবার মালির জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর বরাত দিয়ে এ খবর জানায় বার্তা সংস্থা এএফপি। তবে, ওই দুই বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানায়, জাতিসংঘের একটি গাড়িতে করে তারা দেশটির রাজধানী বামাকোর বিমানবন্দর থেকে শহরের দক্ষিণ দিকে যাচ্ছিল। এসময় বাইরে থেকে সন্ত্রাসীরা ওই দুই শান্তিরক্ষীকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন একজন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। এর আগে, গত সপ্তাহেও একইভাবে সন্ত্রাসীদের গুলিতে আহত হন নিরাপত্তা বাহিনীর এক সদস্য।

Leave A Reply

Your email address will not be published.