Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মালিবাগ ট্র্যাজেডি মৃতের সংখ্যা ১২, চলছে উদ্ধার কাজ

রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ার ঝিলপাড়ে পানির নিচে দেবে যাওয়া দোতলা টিনশেড বাড়ির নিচ থেকে, একই পরিবারের চারজনসহ এখন পর্যন্ত ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে দুর্ঘটনার পর থেকে এখনো চলছে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। তবে ফায়ার সার্ভিসের ধারণা, এ ঘটনায় ঐ বাড়ির নিচে আর কেউ নেই।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ইতোমধ্যে পানির উপরে ভেসে থাকা বাড়িটির নিচ তলার ঘরগুলোর টিন কেটে সরিয়ে ফেলা হয়েছে। ভেঙে ফেলা হচ্ছে এক তলার ছাদ। তবে বর্জ্য আর ময়লা পানি হওয়ায় ডুবুরীদের উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। সকালে আর কোন লাশ খুঁজে পাওয়া না গেলেও চলছে উদ্ধার অভিযান। হঠাৎ এ দুর্ঘটনায় সব হারানো মানুষগুলোর কান্নায় ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, নিচের ফ্লোরের ছাদ ভেঙ্গে সব ভারি বস্তু সরিয়ে ফেলা হয়েছে। আর এই কারণে ডুবুরিরা সেখানে গিয়ে ভালোভাবেই উদ্ধার অভিযান পরিচালনা করতে পারছে।

এই প্রক্রিয়া চলবে বলেও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। তাছাড়া, এখন পর্যন্ত কেউ নিখোঁজের তথ্য ফায়ার সার্ভিসকে দেয়নি বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

Leave A Reply

Your email address will not be published.