Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মালয়েশিয়ায় ১৩৯ গণকবরের সন্ধান

1432553914

আন্তর্জাতিক ডেস্ক:  থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকার কাছে ১৩৯ গণকবরের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশ । সেখানে অভিবাসীদের লাশ থাকতে পারে বলে জানিয়েছেন তারা। স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের এই তথ্য জানানো হয় মালয়েশিয়া পুলিশের পক্ষ থেকে।

পুলিশের মহাপরিদর্শক খালিদ আবু বকর সাংবাদিকদের জানান, গত ১১ মে থেকে ২৩ মে পর্যন্ত অভিযান চালিয়ে এসব কবর পাওয়া গেছে। কোনো কোনোটিতে একের অধিক লাশ রয়েছে। গণকবরের পাশাপাশি ২৮টি সন্দেহভাজন মানবপাচার শিবিরেরও সন্ধান পাওয়া গেছে। এগুলো মালয়েশিয়ার সীমান্তের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত।

তিনি আরো জানিয়েছেন, চলতি মাসের শুরুতে থাইল্যান্ডে পাওয়া যে গণকবর পাওয়া গেছে তার থেকে ১০০ মিটার দূরে মালয়েশিয়ার সীমানার মধ্যে একটি কবরের সন্ধান পাওয়া গেছে। আজ সকাল থেকে লাশ তোলা হবে বলে জানিয়েছে খালিদ।

থাইল্যান্ডে পাওয়া গণকবর থেকে ২৬ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। এর কাছেই একটি মানবপাচার শিবিরের সন্ধান পাওয়া গিয়েছিল।

সূত্র: রয়টার্স

Leave A Reply

Your email address will not be published.