Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মাহির সঙ্গে নেই শিপন

b-4বিনোদন ডেস্ক:
‘দেশা দ্য লিডার’ ছবি মুক্তির পর থেকেই শোনা যাচ্ছে সৈকত নাসির ‘পুলিশগিরী’ নামের একটি ছবি নির্মাণ করবেন। সেই সময়ে ‘পুলিশগিরী’ ছবিতে কথা ছিল মাহির সঙ্গে অভিনয় করবেন শিপন। কিন্তু জাজ মাল্টিমিডিয়ার একক প্রযোজনা থেকে ছবিটি যৌথ প্রযোজনায় করার সিদ্দান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে নায়কও পরিবর্তন হচ্ছে। তবে শিপনের পরিবর্তেছবিতে কে থাকছেন তা এখনো চূড়ান্ত করেননি পরিচালক। এদিকে প্রযোজনা সংস্থার একটি সূত্র বলেছে, ‘এ ছবিতে কলকাতার কোন নায়ক থাকতে পারেন।’ এ প্রসঙ্গে পরিচালক সৈকত নাসির বলেন, ‘ছবিতে শিপন থাকছেন না-এটা ঠিক। প্রি-পোডাকশনের কাজ চলছে। চিত্রনাট্য এখনো হাতে পাই নি। চিত্রনাট্য হাতে পেলেই আমরা নায়ক চূড়ান্ত করবো। সে যে দেশেরই হোক।’ মে মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হতে পারে বলে জানিয়েছেন পরিচালক।

Leave A Reply

Your email address will not be published.