Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মা হচ্ছেন শায়না আমিন

মা হচ্ছেন শায়না আমিন‘তোমায় ছেড়ে বহু দূরে যাবো কোথায় এক জীবনে এতো প্রেম পাবো কোথায়’ গানটি প্রকাশ হওয়ার পর তা ছিলো সবার মুখে মুখে। ওই গানের মডেল হয়েছিলেন শায়না আমিন হঠাৎ করেই জানালেন তিনি মা হতে চলেছেন।

শায়না তার ফেসবুক পেইজে মা হওয়ার খবর দিয়ে কিছু ছবি পোস্ট করেছেন। দীর্ঘদিন ধরে মিডিয়া থেকে দূরে থাকা শায়না প্রেম ও দ্বিতীয় বিয়ে নিয়ে ওঠে জোর গুঞ্জন। তবে সবসময় এই বিষয় নিয়ে চুপ ছিলেন তিনি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবছরের এপ্রিলে যুক্তরাজ্য প্রবাসীকে বিয়ে করে যুক্তরাজ্যে পাড়ি জমান শায়না। ২০০৬ সালে ‘ক্রস কানেকশন’ নাটক দিয়ে ছোট পর্দার কাজ শুরু করেছিলেন তিনি। এরপর বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে কাজ করেন শায়না।

২০১১ সালে ‘এক জীবন’ শিরোনানে গানের মডেল হয়ে বাজিমাত করেন শায়না। জনপ্রিয়তা যখন আকাশ তুঙ্গে তখন বড় পর্দায় অভিষেক ঘটে শায়নার।‘মেহেরজান’ এবং ‘পুত্র যখন পয়সাওয়ালা’ সিনেমা কাজ করে নায়িকা হিসেবে জনপ্রিয়ও হন এই অভিনেত্রী।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.