Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়নে হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা

বক্তব্য রাখছে ৩নং পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান মো. ফয়জার রহমান খান

মিঠাপুকুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের হাজিরহাটে হেযবুত তওহিদের উদ্যোগে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধা ৭টায় হেযবুত তওহীদ মিঠাপুকুর উপজেলা শাখার আয়োজনে উক্ত প্রামান্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে হেযবুত তওহীদের মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হেযবুত তওহীদের এই জনসচেতনতা মুলক কাজকে আরো সকলের মাঝে পৌছে দেওয়ার পরামর্শ ও সকলের সহয়োগিতা অব্যাহত রাখার আহবানে বক্তব্য রাখেন ৩নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের আহবায়ক মো. ফয়জার রহমান খান।
হেযবুত তওহীদের চলমান কার্যক্রম তুলে ধরে ও চলমান বৈশ্বিক সঙ্কট থেকে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ধর্মের প্রকৃত শিক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের জেলা শাখার সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ রুবেল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ ৩নং পায়রাবন্দ ইউনিয়ন শাখার সভাপতি মো. আলমগীর হোসেন, পায়রাবন্দ ইউনিয়নের কৃষকলীগের সাধারন সম্পাদক মো. মোতাহার হোসেন মেম্বার, ভাংনী মাঠেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মো. আজিজার রহমান, পায়রাবন্দ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মো. মোখলেছুর রহমান, বিরাহীম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ নাছিম, দৈনিক বজ্রশক্তির রংপুর সিটি রিপোর্টার মো. হারুন অর রশিদ, মিঠাপুকুর উপজেলা হেযবুত তওহীদের সাধারন সম্পাদক খন্দকার রাসেল আহম্মেদ, ৩নং পায়রাবন্দ ইউনিয়ন হেযবুত তওহীদের সভাপতি মো. বেলাল হোসেন, হেযবুত তওহীদ সদস্য মো. মনিরুজ্জামান বাবু, মাহমুদ হাসান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.