Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মিঠাপুকুরে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মিঠাপুকুর প্রতিনিধি, রংপুর:
গত কাল ২৩ মার্চ সোমবার প্রকাশিত ‘দৈনিক যুগের আলো’ ও ‘দৈনিক পরিবেশ’ পত্রিকায় মিঠাপুকুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক বজ্রশক্তি ও জেটিভি (অনলাইন), সিএনএস নিউজ (রংপুর) মিঠাপুকুর প্রতিনিধি কামরুজ্জামান মিলন ও মিঠাপুকুর রিপোর্টার্স ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক ও মানবাধিকার কর্মী, সংগ্রাম সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লি. এর সভাপতি দৈনিক নিউজ, মিঠাপুকুর প্রতিনিধি রুবেল হোসাইন (সংগ্রাম) এর বিরুদ্ধে “মিঠাপুকুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা।
প্রকৃত ঘটনা এই যে, বলদীপুকুর যুব উন্নয়ন সমবায় সমিতি লিঃ দীর্ঘদিন যাবৎ অবৈধ সম্পত্তির উপর দখল পূর্বক দোকানপাট নির্মাণসহ ভোগ দখল করে আসছেন। বিষয়টি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) বরাবরে অভিযোগ করলে বলদীপুকুর যুব উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর স্বার্থের উপর প্রভাব পড়ে-এ জন্য ওই সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বিষয়টি ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছেন। তাই ক্ষোভের বশবর্তী হয়ে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগটি প্রকাশ করেছেন এবং আমাদের মানহানি ঘটনা ঘটানো হচ্ছে।
তাই উক্ত প্রকাশিত সংবাদটির মিঠাপুকুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. মুসা মুনছুর, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক আজিজুল ইসলাম, বাবুলাল মার্ডিসহ সকল সদস্যবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Leave A Reply

Your email address will not be published.