Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

”মিতুকে জঙ্গিরা হত্যা করেছে কি না” এখনো নিশ্চিত নয়: চট্টগ্রামে আইজিপি

ctgচট্টগ্রাম প্রতিনিধি: পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে গুলি করে হত্যা সম্পর্কে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, এটি জঙ্গিরা করেছে কি না, এখনো নিশ্চিত নয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। রবিবার দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন শুটিং ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সুধীসমাবেশে আইজিপি এ কথা বলেন।
আইজিপি বলেন, পুলিশের মনোবল দুর্বল করে ফায়দা লোটার কোনো সুযোগ নেই। পুলিশ রাষ্ট্রের শক্তি। এ দেশকে যারা আফগানিস্তান, পাকিস্তান বানানোর চেষ্টা করছে, তারা সফল হবে না।
নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহারের সভাপতিত্বে সুধীসমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দীন চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক শফিকুল ইসলাম, বিজিএমইএর প্রথম সহসভাপতি মইনুদ্দিন আহমেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.