Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মিম এর ‘পদ্ম পাতার জল’

বিনোদন ডেস্ক:
সবুজ পাহড়ি বন, দূরের আকাশ এসে মিশে গেছে পাহাড়ের গায়ে, এমন মনোরম পরিবেশে দু’জন হাসতে হাসতে দৌড়ে যাওয়ার দৃশ্য। ছেলেটি মেয়েটিকে ধরতে পারছে না। ব্যাকগ্রাউন্ডে আবহ সঙ্গীতের সঙ্গে আবৃত্তি করা হয় একটি কবিতা। প্রথমে ভেসে আসে ছেলেটির গলা, ‘আকাশ সমুদ্র পাহাড়/ নাকি সবুজ বনভূমি। আমায় রেখে একলা মেয়ে/ কোথায় হারালে তুমি…’ তারপরেই ভেসে আসে মেয়েটির কণ্ঠ, ‘কোথায় হারাবো, কোথায় যাবো, কোথায় পাখির ঘর? পাখির গানে প্রেমের ভাষা, তোমার কণ্ঠস্বর…’ মেয়েটির কণ্ঠ থেমে যেতেই পর্দায় ভেসে উঠে একটি নাম ‘পদ্ম পাতার জল’। এমনই চমক লাগানো এক টিজার বানানো হয়েছে তন্ময় তানসেন পরিচালিত ‘পদ্ম পাতার জল’ ছবির। বিদ্যা সিনহা মিম ও ইমন অভিনীত এ ছবিটি মুক্তি পাবে এবারের ঈদুল ফিতরে। ইতিমধ্যেই ছবির প্রচারণার কাজ শুরু করেছেন পরিচালক। আর শুক্রবার সন্ধায় ইউটিউবে প্রকাশিত হলো ছবিটির ফাস্ট লুক। ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন লতিফুল ইসলাম শিবলী। ট্রাইপড স্টুডিওর ব্যানারে নির্মিত এ ছবিতে আরও অভিনয়ও করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, অমিত হাসান, মীরাক্কেল খ্যাত আবু হেনা
রনি, রোমানা স্বর্ণা প্রমুখ।



Leave A Reply

Your email address will not be published.