Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মির্জাপুরে ট্রাকচাপায় নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ট্রাকের চাপায় নয়া মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পার্শ্ববর্তী উপজেলার দেওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নয়া মিয়ার বাড়ি উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা চরপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নয়া মিয়া দেওহাটা বাজারে কুলির কাজ করতেন। সকালে দেওহাটা বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি থেকে কাঁচামাল নামানোর জন্য তিনি মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে দেওহাটা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.