Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসির ২০ বছরের কারাদণ্ড

download (13)আন্তর্জাতিক ডেস্ক:  সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে ২০ বছরের কারাদণ্ড ঘোষণা করেছে দেশটির একটি আদালত।
ক্ষমতায় থাকাকালে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে মঙ্গলবার এ রায় ঘোষণা করে আদালত।
২০১২ সালের ৫ ডিসেম্বর প্রেসিডেন্ট প্রাসাদের সামনে তিন বিক্ষোভকারীকে হত্যা ও বেশ কয়েকজনকে নির্যাতনের অভিযোগে এ রায় ঘোষণা করলো আদালত। এ মামলায় মুরসিসহ তার ১৪ সহযোগীকেও আসামি করা হয়।
দুই বছর আগে সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে এবারই প্রথম কোনো রায় ঘোষিত হল।
 সূত্র: বিবিসি।

Leave A Reply

Your email address will not be published.